সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার তিনটি বাজারে দ্্রব্যমূল্য মনিটরিং ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বৃদ্ধির অপরাধে অভিযুক্ত ব্যবসায়ীর বিরোদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট। শনিবার বিকালে উপজেলার বানিজ্যকেন্দ্র বাদাঘাট বাজার ও তাহিরপুর সদর বাজারের ২১ ব্যবসায়ীকে ৪৭ হাজার ৫শ টাকা মোবাইল কোর্টের মাধ্যমে জরিমানা করেন তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জি। এছাড়া উপজেলার বাদাঘাট ইউনিয়নের লাউড়েরগড় বাজারের বিভিন্ন দোকানে মনিটরিং করে ব্যবসায়ীদের সর্তক্য করে দেন তিনি। এসময় তার সঙ্গে ছিলেন, তাহিরপুর উপজেলা পরিষদ চেয়ারম্যান করোনা সিন্ধু চৌধুরী বাবুল, বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি মো. সেলিম হায়দার ও বাজার কমিটির সদস্যগণ।
তাহিরপুর উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জি বিষয়টি নিশ্চিত করে বলেন, করোনা ভাইরাসের প্রভাবে যাতে অসাধু ব্যবসায়ীরা দ্রব্যমূল্য বৃদ্ধি করতে না পারে সে জন্য মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। ধারাবাহিক ভাবে উপজেলার প্রতিটি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।
, || - ||
তাহিরপুরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: