মাহমুদুল হাসান সেজু, সুনামগঞ্জ প্রতিনিধি-
সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলায় আসন্ন শারদীয় দুর্গা পূজা উদযাপন উপলক্ষে উপজেলার জনপ্রতিনিধি, উপজেলা বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা, উপজেলার বিভিন্ন সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও আওয়ামী লীগ নেতাদের নিয়ে এক মতবিনিময় সভা করেছে তাহিরপুর উপজেলা প্রশাসন।
তাহিরপুর উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বুধবার(৬অক্টোবর) সকাল ১০টায় উপজেলা বঙ্গবন্ধু অডিটোরিয়ামে মতবিনিময় সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রায়হান কবীরের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, বিশেষ অতিথির সুনামগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মিজানুর রহমান, তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্ধু চৌধুরী বাবুল, তাহিরপুর থানা ওসি মো. আব্দুল লতিফ তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান খালেদা বেগম, তাহিরপুর উপজেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হোসেন খাঁন, সাধারন সম্পাদক অমল কান্তি কর, যুগ্ম সাধারন সম্পাদক আমিনুল ইসলাম, তাহিরপুর সদর ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন, শ্রীপুর উত্তর ইউপি চেয়ারম্যান খসরুল আলম, বালিজুরী ইউপি চেয়ারম্যান আব্দুল জহুর, বাদাঘাট ইউপি চেয়ারম্যান আফতাব উদ্দিন, দক্ষিণ শ্রীপুর ইউপি চেয়ারম্যান বিশ্বজিৎ সরকার, জয়নাল আবেদীন ডিগ্রি কলেজ অধ্যক্ষ ফনিভূষণ সরকার, উপজেলা পূজা উদযাপন পরিষদ আহবায়ক সুবাস পুরকায়স্থ, সাংবাদিক রমেন্দ্র নারায়ন বৈশাখ প্রমূখ।
, || - ||
তাহিরপুরে শারদীয় দুর্গা পূজা উপলক্ষে মতবিনিময় সভা করেছে উপজেলা প্রশাসন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
Please follow and like us: