, || - ||

তাহিরপুরে ৫১ পরিবারকে খাদ্য সামগ্রী দিলেন আবুল বাসার

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

সুনামগঞ্জের তাহিরপুরে করোনা ভাইরাস প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন বেকার ও অস্বচ্ছল ৫১ পরিবারের মাঝে সামাজিক দূরত্ব বজায় রেখে নিজ উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন উপজেলার কামডাবন্দ গ্রামের ইমন বেকারীর সত্ত্বাধীকারী ব্যবসায়ী আবুল বাসার। বৃহস্পতিবার সকালে কামড়াবন্দ গ্রামের নিজ বাড়ীতে প্রতি জনকে ৪ কেজি চাল, আধা কেজি আঠা, আধা কেজি ডাল, আধা কেজি পেঁয়াজ, ১কেজি আলু, ৫০০ গ্রাম সয়াবিন তেল, আধা কেজি লবণ, ১টা তিব্বত সাবান ও মাস্ক বিতরণ করেন তিনি।
কামড়াবন্দ গ্রামের ইমন বেকারীর স্বত্তাধিকারী মো. আবুল বাসার বলেন, দেশের এই সঙ্কটময় সময়ে এলাকার অস্বচ্ছল পরিবারের পাশে বিত্তবানদের এগিয়ে আসা উচিত। তিনি বলেন, আমার সাধ্যমত নিজ গ্রাম কামড়াবন্দের ৫১ পরিবারের মধে সামান্য কিছু খাদ্য সামগ্রী বিতরণ করেছি, পর্যায়ক্রমে আরো কিছু পরিবারে খাদ্য সামগ্রী দেয়ার চেষ্টা করবো।

Please follow and like us: