, || - ||

তাহিরপুরে ৫ দিন পর স্ত্রী স্বীকৃত পেয়ে অনশন ভাঙ্গলো প্রেমিকা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

সুনামগঞ্জের তাহিরপুরে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়ীতে অনশনে থাকা প্রেমিকা শাপলা ৫দিন পর স্ত্রী হিসেবে স্বীকৃতি পেয়ে অনশন ভাঙ্গলো।

 

অনেক চড়াই উৎরাই শেষে রবিবার দিনগত মধ্য রাতে প্রেমিক নাসির ও প্রেমিকা শাপলার মধ্যে ৩ লাখ টাকা দেন মহরে বিয়ে হয়। প্রেমিক নাসির ও প্রেমিকা শাপলার বিয়ের রেজিষ্টেরী করেন উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের কাজির সহকারী আশ্রাফ আলী আখঞ্জি।

 

এসময় উপস্থিতি ছিলেন- সালিশকারী ব্যক্তিত্ব জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোদাচ্ছির আলম সবুল, ব্যবসায়ী নাজমুল হোসেন, শ্রীপুর ইউনিয়ন পরিষদের ওয়ার্ড সদস্য আবুল মিয়া, আলী হোসেন, সাবেক ওয়ার্ড সদস্য কনকন তালুকদার, প্রেমিক নাসিরের বড় ভাই সামনুর আখঞ্জি, প্রেমিকা শাপলার মা সংরক্ষিত নারী আসনের সদস্যা হাজেরা বেগম, জহুর মিয়া, বাবুল মিয়া, সুজন মিয়া, একরাম হোসেন প্রমুখ।

 

প্রেমিক নাসিরের বড় ভাই বিয়ের বিষয়টি নিশ্চিত করে বলেন, ৩ লাখ টাকা দেন মহরে তাদের মধ্যে বিয়ে হয়েছে। তারা এখন স্বামী-স্ত্রী পরিচয়ে আলাদা সংসার করছে।

 

প্রেমিকার মা হাজেরা বেগম বলেন, অনেক চড়াই উৎরাই শেষে নাসির আমার মেয়েকে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে তুলেছে। তাদের সংসার যেনো সুখের হয় সে জন্য সবার কাছে তিনি দোয়া কামনা করেছেন।

 

শ্রীপুর উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খসরুল আলম বলেন, স্থানীয় বিচার ব্যক্তিত্ব ও উভয় পক্ষের লোকজন তাদের বিয়ের মাধ্যমে বিষয়টি সামাজিক ভাবে নিষ্পত্তি হয়েছে।

 

প্রসঙ্গত, গত বৃহস্পতিবার দুপুর ২টা থেকে প্রেমিক নাসিরের বাড়ীতে বিয়ের দাবীতে অনশন করছিল স্বামী পরিত্যাক্তা প্রেমিকা শাপলা। প্রেমিক নাসির উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের তরং গ্রামের মৃত মুকিত আখঞ্জির ছেলে। প্রায় তিন বছর আগে প্রেমিক শাপলার সাবেক স্মামীর সঙ্গে তালাকের পর প্রেমিক নাসিরের সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এর মধ্যে বিয়ের প্রতিশ্রæতি দিয়ে প্রেমিক নাসির তার সঙ্গে বেশ কয়েকবার শারিরিক সম্পর্কে লিপ্ত হয়। প্রেমিকা শাপলা বেশ কিছুদিন ধরে প্রেমিক নাসির কে বিয়ের প্রস্তাব দিলে বিয়ে করবে করবে বলে সে এড়িয়ে চলতে থাকে। এক পর্যায়ে প্রেমিকা শাপলা জানতে পারে তার প্রেমিক নাসির তাকে বিয়ে না করে পাশ^বর্তী গ্রামের এক তরুনীকে আগামী ২১ ফেব্রুয়ারী বিয়ে করবে। বিয়ের সংবাদ পেয়ে প্রেমিকা শাপলা গত বৃহস্পতিবার প্রেমিক নাসিরের বাড়িতে বিয়ের দাবীতে অনশন শুরু করে।

Please follow and like us: