তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে সাড়ে পাঁচটার পর দোকান খোলা রাখার অপরাধে পানের দোকান, সেলুন ও কসমেটিক্সসহ ৭টি দোকানদারকে জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। রবিবার বিকালে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিজেন ব্যানার্জী ৫ হাজার ৯শ টাকা জরিমানা করেন। এসময় উপস্থিত ছিলেন, তাহিরপুর থানার ওসি মো. আতিকুর রহমান, সিলেট সেনানিবাস ৪০ বীরের ক্যাপ্টেন শাহরিয়ার, বাদাঘাট পুলিশ ক্যাম্পের এসআই মো. মাহমুদুল হাসান প্রমুখ।
বিষয়টি নিশ্চিত করেছেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা বিজেন ব্যানার্জী।
Please follow and like us: