, || - ||

তাহিরপুর উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেনের খানের উদ্যোগে মাস্ক ও সাবান বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

সুনামগঞ্জের তাহিরপুরে উপজেলা আওয়ামী লীগ সভাপতি আবুল হোসেনের খানের উদ্যোগে এলাকার কয়েকজন তরুণ নিজস্ব অর্থে করোনাভাইরাস প্রাদুর্ভাব ও সংকটকালীন সময়ে অতি দরিদ্র, দিনমজুর, কর্মহীন বেকার ও অস্বচ্ছল ব্যক্তিদের মধ্যে মাস্ক, সাবান সচেতনামূলক লিপলেট বিতরণ করেন।

সোমবার উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বালিয়াঘাট নতুন বাজারে মাস্ক, সাবান সচেতনামূলক লিফলেট ও বাজারের বিভিন্ন স্থানে জীবাণুনাশক স্প্রে ছিটানো হয়।

এসময় উপস্থিত ছিলেন- উপজেলা আওয়ামী লীগ সভাপতি, শ্রীপুর উত্তর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন খান, শ্রীপুর উত্তর ইউনিয়নের আওয়ামী লীগ সভাপতি, ওয়ার্ড সদস্য শফিকুল ইসলাম, নূরুল আমিন, মো. কাজল খান, মো.. বাবর আলী, মো. জাহাঙ্গীর আলম, রাকিব মিয়া, মামুন খান, শাহিন মিয়া, মানিক মিয়া প্রমুখ।

তরুণ মধ্যে মো. কাজাল খান জানান, এ দূর্যোগ মহুত্বে সবাইকে এগিয়ে আসা উচিত, আমরা সোমবার বালিয়াঘাট নতুন বাজারে মাস্ক, সাবান ও লিফলেট বিতরণ করেছি, পর্যায়ক্রমে বাজারে ও গ্রামে কিছু খাদ্য সামগ্রী বিতরণ করার চেষ্টা করছি।

Please follow and like us: