, || - ||

তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে ব্র্যাক ওয়াশ কর্মসূচির ওয়াটার পয়েন্ট উদ্ভোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
সুনামগঞ্জ জেলার তাহিরপুর  উপজেলার তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে  রবিবার সকালে ব্র্যাক ওয়াটার স্যানিটেশন এণ্ড হাইজিন (ওয়াশ) কর্মসূচির উদ্যোগে ছাত্রীদের জন্য  ওয়াটার পয়েন্ট এর শুভ উদ্ভোধন করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মিজানুর রহমান। এই সময় সাথে ছিলেন তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ মোঃ ইয়াহিয়া তালুকদার, জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোদাচ্ছির আলম সুবল,
তাহিরপুর বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজের সহকারি প্রধান শিক্ষক মোঃ মাজহারুল ইসলাম, তাহিরপুর উপজেলা ব্র্যাক ম্যানেজার মোঃ শামিম আহমদ, ব্র্যাক ওয়াটার স্যানিটেশন এণ্ড হাইজিন (ওয়াশ) কর্মকর্তা পলাশ বড়ুয়া, শেখ রুহী আক্তার তালুকদার  ও ছাত্রীবৃন্দ প্রমূখ।
Please follow and like us: