, || - ||

তাহেরপুরের বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সাদেক আলীর ইন্তেকাল

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব সাদেকুর রহমান সাদেক আলী (৬২) হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে গতকাল শনিবার সকাল ৯ ঘটিকার সময় রাজশাহী মোডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহে— রাজেউন)। শুক্রবার দিনগত রাতে ঘুমরত অবস্থায় শারীরিক অসুস্থতা বোধ করার পর তাকে পরিবারের লোকজন রাজশাহী মোডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করেন। এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে সে ইন্তেকাল করেন। শনিবার বিকালে তাহেরপুর হাইস্কুল জামে মসজিদে মরহুমের নামাজের জানাযা শেষে পৌরসভার ৪ নং ওর্য়াডের হরিফলা মসজিদ সংলগ্ন নিজ গ্রামে পারিবারিক কবরস্থানে তাকে দাফন সর্ম্পণ করা হয়। মৃত্যুকালে তিনি এক স্ত্রী, এক ছেলে ও তিন মেয়ে রেখে গেছেন। মরহুমের জানাযায় বিভিন্ন শ্রেনী ও পেশার মানুষ উপস্থিত ছিলেন। এসময় মরহুমের বিদেহী আত্বার মাগফেরাত কামনা করে তার শোক সন্তোপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।#

Please follow and like us: