নাজিম হাসান,রাজশাহী প্রতিনিধি:
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের এজেন্ট ব্যাংকিং শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গালবার সকাল ১০ টার দিকে ইসলামী ব্যাংক রাজশাহী জোনের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও জোন প্রধান কাওছার উল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি থেকে এজেন্টে শাখার উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক এ.কে.এম. ফজলুর রহমান। ইসলামী ব্যাংক ভবানীগঞ্জ শাখার কর্মকর্তা আসাদুজ্জামান সরকারের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ভবানীগঞ্জ শাখার এফএভিপি ও শাখা প্রধান ড. আব্দুল খালেক মোল্লা, রাজশাহী জোনের সিনিয়র অফিসার হাসান আলী, এ.এস.পি এন্টারপ্রাইজের জিএম হারুন অর রশিদ তারেক,তাহেরপুর ফাজিল ডিগ্রী মাদ্রাসার অধ্যক্ষ সাইদুর রহমান, তাহেরপুর ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক সত্যজিত রায় তোতা, দ্বীপনগর কলেজের সহকারী অধ্যাপক শহিদুজ্জামান মীর, ইসলামী ব্যাংক ভবানীগঞ্জ শাখার অফিসার মতিউর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,ব্যবসায়ী নেতৃবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ ব্যাংকের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
বৃহস্পতিবার , ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৫ই জিলকদ, ১৪৪৭ হিজরি
তাহেরপুরে ইসলামী ব্যাংকের এজেন্ট শাখার উদ্বোধন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- Khorshed Alam Chowdhury
Please follow and like us: