রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভায় এমপি এনামুল হকের সহযোগিতায় করোনাভাইরাস প্রতিরোধে তাহেরপুরে আওয়ামীলীগের নেতা-কর্মীর মাধ্যমে ত্রান সামগ্রী বিতরন করা হয়েছে। বুধবার বেলা ১১ টার সময় তাহেরপুর পৌরসভার হল রুমে থেকে এ ত্রান সামগ্রী বিতরন করা হয়। পৌর আওয়ামীলীগের সভাপতি আবু বাক্কার মৃধা মুনসুর রহমানের সভাপতিত্বে এতে উপস্থিত ছিলেন তাহেরপুর পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক ও মেয়র আবুল কালাম আজাদ, পৌর আওয়ামীলীগের সহ-সভাপতি প্রভাষক কাউছার, যুগ্ম সাধারন সম্পাদক প্রভাষক মোঃ মাহাবুর রহমান বিপ্লব, সাংগঠনিক সম্পাদক মাহাবুবুল হক শাহী প্রমুখ। এসময় পৌর এলাকার ৯ টি ওয়ার্ডের মানুষের মাঝে প্রায় ৪০০ প্যাকেট চাল ত্রান সামগ্রী হিসেবে ওয়ার্ড সভাপতি ও সাধারন সম্পাদকের হাতে তুলে দেয়া হয়।
Please follow and like us: