কুষ্টিয়ার ভেড়ামারায় তাহের মাধ্যমিক বিদ্যালয়ে আজ মঙ্গলবার দুপুরে মিড-ডে মিল বা মধ্যাহ্ন ভোজ এর শুভ উদ্বোধন করেছেন উপজেলা নির্বাহী অফিসার সোহেল মারুফ। এসময় অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী আক্তারুজ্জামান মিঠু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফারুক আহমেদ, ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল মান্নান মন্ডল, প্রধান শিক্ষক মোহাম্মদ রফিকুল ইসলাম, সহকারী প্রধান শিক্ষক মোঃ জামারুল ইসলাম। মিড-ডে মিলে অংশ গ্রহন করেন, তাহের মাধ্যমিক বিদ্যালয় ও পশ্চিম বাহিরচর ১২মাইল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষার্থী এবং শিক্ষক মন্ডলী। এসময় শিক্ষার্থীদের মাঝে টিফিন বাটিও বিতরণ করা হয়।
Please follow and like us: