, || - ||

তাড়াশে ইয়াবাসহ ইউপি মেম্বর পুত্র আটক

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

মোঃ জহির রায়হান,সিরাজগঞ্জ থেকেঃ-  সিরাজগঞ্জের তাড়াশে ৩৯০ পিস ইয়াবাসহ মো. সাজেদুল ইসলাম (৩৮) নামের এক মাদক বিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা।
শনিবার বেলা ১১টার দিকে এ তথ্য নিশ্চিত করেন র‌্যাব-১২ অফিস। এর আগে শুক্রবার রাতে তাকে আটক করা হয়।
আটক সাজেদুল উপজেলার সগুনা ইউপির সবুজপাড়া গ্রামের সেরাজুল ইসলামের ছেলে।সিরাজগঞ্জ ক্যা¤েপর ক্যা¤প কমান্ডার মেজর সাফায়াত আহাম্মদ সুমন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার তাড়াশ থানাধীন সবুজপাড়া গ্রামে অভিযান চালিয়ে সাজেদুল ইসলামকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩৯০ পিস ইয়াবা, ১টি মোবাইল ফোন ও নগদ ১০৮০ টাকা উদ্ধার করা হয়। আটক সাজেদুলের বিরুদ্ধে তাড়াশ থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

Please follow and like us: