পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে গাইবান্ধার পলাশবাড়ীতে সাংবাদিক সিরাজুল ইসলাম রতন এবং তার সহদোর ভাই ফজলারের নেতৃত্বে সংঘবদ্ধচক্রের হামলার শিকার হয়েছেন বীর মুক্তিযোদ্ধার সন্তান প্রেস ক্লাব পাঠাগার সম্পাদক সাংবাদিক বকুল উদ্দিন (৪২) ও কোষাধ্যক্ষ জিন্নাতুল কবির (৪৪)। এঘটনায় গুরুতর আহত হয়ে দু’জনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
বৃহস্পতিবার (১ এপ্রিল) দুপুরে পলাশবাড়ী পৌরশহরের তিনমাথা মোড় নামক স্থানে অতর্কিত হামলায় শিকার হন তারা।
হামলায় আহত সাংবাদিকদ্বয় পৌরশহরের গিরিধারীপুর (সরকারপাড়া) এলাকার বাসিন্দা। বকুল উদ্দিন বীর মুক্তিযোদ্বা মরহুম মেনহাজ উদ্দিন সরকারের ছেলে এবং প্রেস ক্লাব সভাপতি সাংবাদিক মন্জুর কাদির মুকুলের ছোট ভাই। তিনি রংপুর থেকে প্রকাশিত “দৈনিক আখিরা” পত্রিকার পলাশবাড়ী উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।
প্রত্যক্ষদর্শী সুত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুরে পেশাগত দায়িত্ব পালনসহ ওইস্থানে তার বন্ধু মিজানুর রহমান মিজু’র হোম টেক্স ফ্যাশন গ্যালারীর দোকানে দেখা করতে যায় বকুল উদ্দিন। সেখান থেকে অনতিদূরে অবস্থানরত সাংবাদিক রতন এবং ফজলারসহ সংঘবদ্ধদল তেড়ে এসে বকুলের ওপর অতর্কিত হামলাসহ মারপিট করে। তাদের বেধরক মারপিটে সাংবাদিক বকুল উদ্দিন মাটিতে লুটে পড়েন। এসময় তাকে উদ্ধার করতে সাংবাদিক জিন্নাতুল কবির জিন্না এগিয়ে আসলে তাকেও বেধরক মারপিট করে। এসময় বিভিন্ন ভয়ভীতি প্রদর্শন করে রতন ও ফজলারসহ তার সহযোগিরা ঘটনাস্থল থেকে দ্রুত সটকে পড়ে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় সাংবাদিকদ্বয়কে ঘটনাস্থল থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
হামলার শিকার বকুল উদ্দিন বলেন, রতন তার কতিপয় সহযোগীদের নিয়ে আমার উপর হামলা করে। রতন আমার উদ্দেশ্যে বলেন “তুই কি পলাশবাড়ীর ডন! এই বলে আমার উপর হামলা করে। কিছু বুঝে উঠার আগেই সে মাথায় ও বুকে প্রচন্ড আঘাত করে। এসময় জ্ঞান হারিয়ে আমি মাটিতে লুটে পড়ি। এদিকে, এ হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে প্র্রেস ক্লাব পলাশবাড়ীর আহবানে সন্ধায় এক জরুরী বৈঠক ক্লাবের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বৈঠকে এ নিন্দনীয় ঘটনার তীব্র প্রতিবাদ জানানো হয়। এভাবে সাংবাদিকের উপর হামলা চলতে থাকলে মূলধারার সংবাদ প্রবাহে বিষয়টি মারাত্মক বিঘœ সৃষ্টি করবে। ঘটনার তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনাগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে শাস্তির দাবি জানান প্র্রেস ক্লাব সাংবাদিক নেতৃবৃন্দ।
উল্লেখ্য; সাংবাদিক রতন চ্যালেন এস নামে একটি বেসরকারী টেলিভিশনের পলাশবাড়ী প্রতিনিধি বলে জানা যায়। রতনের নামে নারীঘটিত মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে বলে সূত্র জানায়। রতন এবং সহদোর ভাই ফজলার উপজেলার বিভিন্ন স্থানে এ ধরনের একাধিক কর্মকান্ডে লিপ্ত রয়েছে।
, || - ||
তুই কি পলাশবাড়ীর ডন হয়েছিস! এই বলে সাংবাদিক বকুলের ওপর নগ্ন হামলা চালায় রতনসহ সহযোগীরা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- আরিফ উদ্দিন, গাইবান্ধা করেসপন্ডেন্ট।
Please follow and like us: