একটি দুটি তিনটি করে,
এভাবে অযুত প্রাণ ঝরে।
হাজার মায়ের মুখের হাসি-
বাবার বুকের সুখের বাঁশি,
রক্তের দাগে লেপটে যায়।
নিরাপদ সড়ক চাই,
জীবন যুদ্ধে লড়তে চাই।
কুসুম কোমল কত প্রাণ,
নিত্য হয় বিরহের গান।
কে কবে তার রেখেছে খবর-
বুকের বাঁশিতে মা দিল কবর,
স্মৃতিগুলো অম্লান রয়ে যায়।
নিরাপদ সড়ক চাই,
জীবনের মানে খুঁজতে চাই।
জীবন কি সে ছেঁড়া কাগজ,
সেতো সলিলে ফোটা সরোজ।
ভেসে ভেসে যায় সে বহুদূরে-
স্বপ্ন ছবি সে আঁকে সুরে সুরে,
কলিতে সে জীবন যায় ঝরে ।
নিরাপদ সড়ক চাই,
হাজার জীবনের মূল্য চাই।
এসো বোন এসো ওগো ভাই,
আমরা আরো সোচ্চার হই।
এসো জনগণ এসো এগিয়ে-
এসো স্বচ্ছ এক আইন নিয়ে,
অরাজতার সম্মুখে দাঁড়াই।
নিরাপদ সড়ক চাই,
একটিস সুস্থ সমাজ চাই।
Please follow and like us: