, || - ||

তৃতীয় ধাপে কুলাউড়ায় পানিবন্দী অসহায় মানুষের মাঝে আনন্দ সংঘ’র খাদ্য সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোঃ শাহীন আলম, স্টাফ করেসপন্ডেন্ট।

মানবিক সংগঠন আনন্দ সংঘ পক্ষ থেকে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ভুকশিমইলে পানিবন্দী অসহায় মানুষের মাঝে সংগঠনের মৌলভীবাজার জেলা সমন্বয়ক বাবলু তালুকদার ও সাবেক ইউপি সদস্য জুয়েল আহমদের যৌথ ব্যবস্থাপনায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। খাদ্য সামগ্রীর মধ্যে ছিল ফুড প্যাকে নিত্য পণ্য পেয়াজ, তেল, চিনি ও সেমাই।

 

মঙ্গলবার সকালে এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আনন্দ সংঘ’র প্রতিষ্ঠাতা মোহাম্মাদ আল আমীন রাসেল। অন্যান্যর মধ্যে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সমন্বয়ক গিয়াস উদ্দিন খাঁন পলাশ, কেন্দ্রীয় সমন্বয়ক ইন্জিনিয়ার আলমগীর হোসেন আকাশ, কুলাউড়া পৌরসভার উপদেষ্টা সাইফুল ইসলাম খাঁন, বিশিষ্ট ব্যবসায়ী সাইদুল ইসলাম, ভকশিমইল আলিম মাদ্রাসার প্রভাষক কামরুল ইসলাম, আনন্দ সংঘ’র ঢাকা মহানগর সমন্বয়ক ওমর ফারুক, মৌলভীবাজার জেলা সমন্বয়ক আসাদুজ্জামান সুজন প্রমূখ।

 

উল্লেখ, সামাজিক সংগঠন আনন্দ সংঘ ইতিমধ্যে প্রথম ধাপে নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়, দ্বিতীয় ধাপে নেত্রকোনার মোহনগঞ্জে খাদ্য সামগ্রী বিতরণ করে।

Please follow and like us: