রবিবার , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি

তৌসিফ- সাফা কবিরের “ভালোবাসার হাত ধরে”

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।

এম.আর.জে শান্ত, বিনোদন প্রতিবেদক:

শফিকুর রহমান শান্তনুর রচনায় ও জাকিউল ইসলাম রিপন পরিচালনায় আসছে বিশেষ নাটক “ভালোবাসার হাত ধরে”.নাটকটিতে অভিনয় করেছেন তৌসিফ মাহবুব ,সাফা কবির ,শেলী আহসান ও নিকুল কুমার মন্ডল। উত্তরার বিভিন্ন লোকেশনে এর মধ্যে শুটিং শেষ করেছেন বলে জানান পরিচালক জাকিউল ইসলাম রিপন।নাটকটি সম্পর্কে পরিচালক জানান ,রাজু উত্তরাধিকারসূত্রে একটি প্রাইভেট ফার্মের কর্নধার। তার কাছে বারোটা মানে বারোটা। এক মিনিট আগেও না,এক মিনিট পরেও না। ভীষণ সময়সচেতন, নিয়মনিষ্ঠ ও কঠোর।অফিসে আড়ালে তাকে ডাকা হয় রবোট স্যার। রাজু মনে করে ভালোবাসা খুব খারাপ। আর তার অফিসে কাজ করে অপালা নামে একটা মেয়ে। যাকে সারাদিন রাজু বকা ঝকা করে কিন্তু শেষ প্রযন্ত তাদের কি হয় দেখতে চোখ রাখুন টিভির পর্দায় দেখুন বিশেষ নাটক “ভালোবাসার হাত ধরে”। পরিচালক আরো বলেন এই নাটকটি খুব সুন্দর একটা নাটক হবে দর্শকরা দেখে আনন্দ পাবে। এই নাটকে রাজু চরিত্রে অভিনয় করছেন তৌসিফ মাহবুব আর অপালা চরিত্রে অভিনয় করে সাফা কবির।

Please follow and like us: