ত্রিশাল প্রতিনিধিঃ
ত্রিশালে পারফেক্ট মডেল স্কুল আয়োজিত বাল্য বিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুজাফর রিপন। অনুষ্ঠান উদ্বোধন করেন ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান নোমান, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি মেহেদী জামান লিজন প্রমুখ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পারফেক্ট মডেল স্কুলের প্রধান শিক্ষক সাইফুল আলম তুহিন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু জাফর রিপন বিদ্যালয়ের কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন ও হিরণময় কালচারাল সোসাইটি ও পারফেক্ট মডেল স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহনে সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন
শুক্রবার , ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ - বর্ষাকাল || ৩রা মহর্রম, ১৪৪৮ হিজরি
ত্রিশালে বাল্যবিবাহ প্রতিরোধে আলোচনা সভা ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
Please follow and like us: