, || - ||

দক্ষিণ আফ্রিকায় করোনায় প্রাণ গেলো ঢাকাদক্ষিণ ইউপির যুবকের

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আজিজ খাঁন, গোলাপগঞ্জ,সিলেট করেসপন্ডেন্ট।

দক্ষিণ আফ্রিকায় করোনায় আক্রান্ত হয়ে গোলাপগঞ্জের ঢাকাদক্ষিণ ইউপির আরমান হোসেন মুন্না নামের এক যুবকের মৃত্যু হয়েছে। শুক্রবার (২৪ এপ্রিল) সকাল ৩ টার কেপটাউনের একটি হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেন। নিহত যুবক আরমান হোসেন মুন্না বাড়ি উপজেলার দক্ষিণ কানিশাইল গ্রামে।

বিষয়টি নিশ্চিত করেছেন সাউথ আফ্রিকা প্রবাসী সাইফুল ইসলাম তারেক। তিনি আরোও নিহত আরমান হোসেন মুন্না বিগত ১৩ তারিখ করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। দীর্ঘ ১১ দিন চিকিৎসাধীন থাকার পর আজ শুক্রবার সকাল দক্ষিণ আফ্রিকায় মৃত্যুবরণ করেন।

Please follow and like us: