, || - ||

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর দুই সহোদর সহ ৩ যুবক নিহত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

দক্ষিণ আফ্রিকায় সড়ক দুর্ঘটনায় ফেনীর দুই সহোদর ভাইসহ তিন বাংলাদেশি নিহত হয়েছেন। (ইন্নালিল্লাহি… রাজিউন)। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর বিকালে বাংলাদেশ সময় নর্দানক্যাপ প্রভিন্সের ফোপাডায় একটি লরি তাদের চাপা দিলে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, দাগনভূঞা উপজেলার রাজাপুর ইউপি পূর্ব জয়নারায়ণপুর গ্রামের বানাপুকুর পাড়ার সাহাব উদ্দিন ভূঁইয়া বাড়ির কামাল পাশার ছেলে কামরুল হাসান রায়হান (৩০) ও আশরাফুল হাসান রবি (২৭) এবং সোনাগাজী উপজেলার জামশেদুর রহমান (৩৫)।

দুই সহোদরের বড় ভাই আশরাফুল ইসলাম নয়ন এ তথ্য নিশ্চিত করে জানান, ওখানে তারা তিন ভাই মিলে ব্যবসা করতেন। বাংলাদেশ সময় বৃহস্পতিবার বিকালে একটি প্রাইভেটকারে বাসায় ফেরার পথে একটি লরি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার দুই ভাইসহ সোনাগাজীর জামশেদুর রহমান নিহত হন।

Please follow and like us: