“মানবতার কাজে সবার আগে” এ স্লোগানকে সামনে রেখে সমাজ পরিবর্তন ও মানবসেবার প্রত্যয়ে ছাগলনাইয়ার একঝাক তরুণের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় প্রতিষ্ঠা করা হয় দক্ষিণ কুহুমা বাইশ বাড়ী সমাজ কল্যাণ সংস্থা ও পাঠাগার। ২০১৯ সালে প্রতিষ্ঠিত সংগঠনটির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দক্ষিণ কুহুমা বাইশ বাড়ী সমাজ কল্যাণ সংস্থা ও পাঠাগার কর্তৃপক্ষ। শুক্রবার (৪ ডিসেম্বর) বিকেলে সংগঠন আঙ্গিনায় ব্যতিক্রম আয়োজনে সম্পন্ন হয়েছে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান। পবিত্র কুরআন থেকে তিলাওয়াতের মধ্যদিয়ে আনুষ্ঠানিকতা শুরু করা হয় এবং সমাজ কল্যাণে কোরআন হাদীসের ব্যাখা দিয়ে আলোচনা করা হয়। উত্তর কুহুমা ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওঃ আনোয়ার উল্যাহ’র সভাপতিত্বে ও দক্ষিণ কুহুমা বাইশ বাড়ী সমাজ কল্যাণ সংস্থা ও পাঠাগারের প্রতিষ্ঠাতা সভাপতি এবং পীর আজিম উদ্দিন (র.) জামে মসজিদের খতিব পীরজাদা নুর উদ্দিন মামুন’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দক্ষিণ কুহুমা বাইশ বাড়ী সমাজ কল্যাণ সংস্থা ও পাঠাগারের প্রধান উপদেষ্টা বিশিষ্ট সমাজসেবক মোঃ এনামুল হক বাবুল। প্রধান বক্তা হিসেবে আলোচনা করেন, করৈয়া মদীনাতুল উলুম ইসলামিয়া মাদ্রাসার সুপার মাওঃ শরীফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি প্রভাষক কামরুল হাসান মজুমদার লিটন, স্থানীয় ওয়ার্ড মেম্বার নুর ইসলাম, নুরুন নবী খোকন পাটোয়ারী। এসময় শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন, দৈনিক যুগান্তর প্রতিনিধি মোঃ নুরুজ্জামান সুমন, দৈনিক দেশবার্তা প্রতিনিধি নজরুল ইসলাম চৌধুরী, সাউথ কুহুমা ব্লাড ডোনেট ফাউন্ডেশনের সভাপতি মোঃ আজমির, ছাগলনাইয়া ব্লাড ডোনার্স ক্লাবের সভাপতি জিয়াউল হক বাবলু, চৌধুরী পাড়া মানব কল্যাণ সংস্থার সভাপতি মুফতি শরীফ মাহমুদী।
প্রধান অতিথির বক্তব্যে এনামুল হক বাবুল বলেন, সবাই যখন ফেসবুক নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছে ঠিক তখনই বাইশ বাড়ী সমাজ কল্যাণ সংস্থা ও পাঠাগারের সদস্যরা মাদক, সন্ত্রাস, ইভটিজিং সহ সকল অন্যায়,অনিয়মের বিরুদ্ধে কাজ করছে। তিনি বলেন, আমাদেরকে মানুষ হিসেবে কাজ করতে হবে। দলমতের উর্ধে এসে ভালো কাজে মানুষকে উজ্জীবিত করতে হবে। শুধু নিজে ভালো থাকলে চলবেনা সমাজ ও দেশের মানুষকে ভালো রাখার প্রচেষ্টায় কাজ করতে হবে।
অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে সাংবাদিক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।