ছাগলনাইয়ার দক্ষিণ সতর সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। গতকাল রবিবার (৭ সেপ্টেম্বর) দক্ষিণ সতর তুলাতলী বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় দক্ষিণ সতর সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা ব্যবসায়ী কাজী মাঈনুদ্দিন দিদার’র সভাপতিত্ব এবং বুলবুল মিজি ও সাইফুল ইসলাম খান’র যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাশার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সমাজ কল্যাণ সংঘের উপদেষ্টা বিশিষ্ট রাজনীতিবিদ রিয়াজুল হক তুহিন, সাবেক পৌর কাউন্সিলর নুরুল আলম খাঁন, সার্জেন্ট (অব.) ওবায়দুল হক ভূঁইয়া, ব্যবসায়ী নুরুন্নবী, নুরুল আমিন ছোটন। এসময় দক্ষিণ সতর সমাজ কল্যাণ সংঘের সাধারণ সম্পাদক কাজী মোজাম্মেল হক রানা, উপদেষ্টা আবদুল হান্নান মিজিসহ সমাজ কল্যাণ সংঘের সদস্য বৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে র্যাফেল ড্র এর বিজয়ী ৪০ জনের মাঝে আকর্ষণীয় পুরস্কার বিতরণ করা হয়।
, || - ||
দক্ষিণ সতর সমাজ কল্যাণ সংঘের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
Please follow and like us: