, || - ||

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়ন লকডাউন ঘোষণা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- এম এ বাছির, ষ্টাফ করেসপন্ডেন্ট,সুনামগঞ্জ।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নকে  রেড জোন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন। রেড জোনকৃত ইউনিয়নগুলো হচ্ছে- পশ্চিম পাগলা, পূর্ব পাগলা ও জয়কলস।
সোমবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা করোনা ভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ প্রতিরোধ কমিটির সভাপতি জেবুন নাহার শাম্মী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ ঘোষণা করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল মঙ্গলবার থেকে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার জয়কলস, পশ্চিম পাগলা ও পূর্ব পাগলা ইউনিয়নকে লকডাউন ঘোষণা করা হয়েছে।
লকডাউনকৃত এলাকায় নিত্যপণ্যের দোকান সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত খোলা থাকবে। ওষুধের দোকান এ নির্দেশনার বাইরে থাকবে। রেড জোন এলাকায় কোনোরূপ যানবাহন চলাচল করবে না।
এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারিও দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।
Please follow and like us: