, || - ||

দপ্তরী কাম প্রহরী সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার কমিটির আত্মপ্রকাশ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরী সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার কমিটির আত্নপ্রকাশ ও সভা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার সকালে দপ্তরী কাম প্রহরী আলোচনা সভার সভাপতি মোঃ মুঞ্জুরুল আলম রুবেলের সভাপতিত্বে সিরাজগঞ্জ সদর উপজেলা মুক্তিযোদ্ধা ভবন কমপ্লেক্্রসের হল রুমে এই সভা অনুষ্ঠিত হয়।

সিরাজগঞ্জ সদর উপজেলা ৯টি ইউনিয়নের বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরীদের অংশ গ্রহন ও ভোটের মাধ্যমে নির্বাচিত হন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় দপ্তরী কাম প্রহরী সিরাজগঞ্জ সদর উপজেলা শাখার আব্দুস সাত্তার সভাপতি, সাধারণ সম্পাদক আরিফ, সাংগঠনিক সম্পাদক আশরাফ নির্বাচিত হন। সভায় ৭ কার্যদিবসের মধ্যে পুনাঙ্গ কমিটি করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Please follow and like us: