খুলনা সিটি কর্পোরেশনে অভ্যন্তরে জি.আই.জেড সভাকক্ষে প্রমোটিং অ্যাডভোকেসি অ্যান্ড রাইটস প্রোগ্রামের অধীনে দলিত জনগষ্ঠির স্ট্রেংথেনিং অ্যাডভোকেসি ইনিশিয়েটিভস অফ দলিত কমিউনিটি (ঝঅওউ) শীর্ষক প্রকল্পের অবহিতকরণ সভা বাস্তবায়ন করা হয়। গতকাল বুধবার দিনব্যাপী কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের সহায়তায় এবং ইউএসএইড এর অর্থায়নে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।সভায় জানানো হয় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের প্লাটফর্ম গুলোতে দলিত সম্প্রদায়ের অংশগ্রহন বাড়ানোর মাধ্যমে জেলা এবং জাতীয় পর্যায়ের এ্যাডভোকেসি প্লাটফর্মে দলিতদের সম্মিলিত কন্ঠস্বর উপস্থাপনের সুযোগ সৃষ্টি করতে এই প্রকল্প টি কাজ করবে। সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কেসিসির ভারপ্রাপ্ত মেয়র আমিনুল ইসলাম মুন্না। তিনি বলেন, দলিত সম্প্রদায়কে তাদের জীবনযাত্রার মানোন্নয়ন এবং তাদের মানবাধিকারের নিশ্চিকরনের জন্য উন্নয়নের কর্মসূচিতে অন্তভূক্তি করতে হবে। স্বাগত বক্তব্যে সভার উদ্দেশ্য বর্ণনা করেন দলিতের নির্বাহী পরিচালক স্বপন কুমার দাস, স্বাগত বক্তব্য রাখেন কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের চিফ অফ পার্টি মাইনুদ্দিন আহমেদ। তিনি তার বক্তব্যে কাউন্টারপার্টের পি.এ.আর প্রোগ্রাম সম্পর্কে অবহিত করেন। খুলনা সিটি কর্পোরেশনের দলিত জনগোষ্ঠীর জন্য পারিপাশ্বিক পরিবেশের উন্নতি এবং ওয়াটসান সুবিধা প্রাপ্তির লক্ষ্যে একটি মনিটরিং ফ্রেমওয়াক তৈরির বিষয়ে আলোচনা করেন। বক্তব্য রাখেন রুনু ইকবাল বিথর, লস্কর তাইজুল ইসলাম, কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম, সহকারী পরিচালক জেলা সমাজসেবা কাজী বরকাতুল ইসলাম, প্রিন্সিপল টিটিসি খুলনার রিয়াজ শরীফ, টিটিসি-মহিলা খুলনার মোঃ মনিরুজ্জামান, সিনিয়র প্রশিক্ষক যুব উন্নয়ন মিসেস হাসনা হেনা, উপ-পরিচালক জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর মোঃ আলী আকবর টিপু,কেসিসি প্যানেল মেয়র-২ মোঃ শামসুজ্জামান মিয়া স্বপন। মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন দলিত নারী নেত্রী বুলু রানী, কালীপদ দাস, ইসরাত আরা হীরা, মোঃ সাবির খান, সালমা জাহান মনি, রাজকুমার হেলা, বিকাশ কুমার দাস, সভা সঞ্চালনা করেন ইসরাত নূয়েরী হোসেন, জ্যোতি মহলদার প্রমুখ। সভায় মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছিল ৫৪ জন যার মধ্যে ৪২ জন পুরুষ এবং ১২ জন মহিলা। এ ছাড়াও দলিত ও কাউন্টারপার্ট ইন্টারন্যাশনালের ১২ জন কর্মী অংশ করেন।
, || - ||
দলিত কমিউনিটি শীর্ষক অবহিতকরণ সভা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
Please follow and like us: