দাতা সংস্থা UNDP এর সহযোগিতায় দলিত সংস্থা কর্তৃক দিঘলিয়া, ডুমুরিয়া ও পাইকগাছা উপজেলায় বাস্তবায়িত “দলিত ও বঞ্চিত জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠায় সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি” প্রকল্পের উপকারভোগী ২০জন দলিত নারীকে ৫ দিন ব্যাপী সেলাই প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে মঙ্গলবার সকাল ১০টার দিকে ২০জন দলিত নারীকে ২০টি সেলাই মেশিন এবং প্রয়োজনীয় উপকরণসামগ্রী দেয়া হয়। দলিত সংস্থার নির্বাহী পরিচালক জনাব স্বপন কুমার দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডল। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের ৩নং ওয়ার্ড কাউন্সিলর জনাব মোঃ আব্দুস সালাম, দিঘলিয়া উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান জনাব মমতাজ শিরিন ময়না, দিঘলিয়া উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু, বেসরকারী সংস্থা রুপসা এন.জি.ও এর নির্বাহী পরিচালক জনাব হিরন্ময় মন্ডল এবং সম্প্রীতি ফোরামের চেয়ারম্যান জনাব সিলভী হারুন সহ প্রমুখ। অনুষ্ঠানে সঞ্চালকের দায়িত্ব পালন করেন দলিত সংস্থার কর্মসূচী প্রধান জনাব বিকাশ কুমার দাস।
, || - ||
দলিত নারীকে ২০টি সেলাই মেশিন বিতরণ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- গাজী আব্দুল কুদ্দুস, বিশেষ করেসপন্ডেন্ট,খুলনা।
Please follow and like us: