পটুয়াখালীর দশমিনা উপজেলায় রনগোপালদী বাজারে ধার্য্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রি করায় উপজেলা প্রশাসনের উদ্যোগে চলমান নির্বাহী ম্যাজিস্ট্রেটের ভ্রাম্যমাণ আদালতে ৪ দোকানিকে জরিমানা করা হয়েছে। সোমবার ( ৪ মে ) রমজানের দিনগুলোতে বাজার মনিটরিং এর আওতায় নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্বাভাবিক রাখতে দশমিনা উপজেলার রনগোপালদী ইউনিয়নের রনগোপালদী বাজারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মানস চন্দ্র দাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ধার্য্যকৃত মূল্যের তুলনায় অধিকমূল্যে পণ্য বিক্রয় করায়, পণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় এবং মেয়াদোত্তীর্ণ ও ভেজাল পণ্য বিক্রি করার দায়ে বেশ কয়েকটি দোকানিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর বিভিন্ন ধারায় জরিমানা করা হয়। অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ভোক্তা অধিকার সংরক্ষন আইন, ২০০৯ এর ধারা যথাক্রমে ধারা (৪০) ও ধারা (৫১) অনুযায়ী ‘হাওলাদার স্টোর’ কে , ১০,০০০ টাকা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ‘ভাই ভাই ট্রেডার্স’ কে ১০,০০০ টাকা, দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন না করায় ও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ‘তুষার ট্রেডার্স’ কে ১০,০০০ টাকা এবং মুল্য তালিকা না থাকায় ‘শান্ত ট্রেডার্স’ কে ৩,০০০ টাকাসহ মোট ৪টি ব্যবসা প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়। দশমিনা উপজেলায় ৪ ( মে) সোমবার দুপুরের এ অভিযানে রনগোপালদী বাজারে সকল ব্যবসায়ী কে দৃশ্যমান স্থানে পণ্যের মূল্য তালিকা সঠিকভাবে প্রদর্শন করতে, কারসাজি করে পণ্যের দাম বৃদ্ধি না করতে, পাইকারি ক্রয়ের ভাউচার সংরক্ষণ ও শারীরিক দূরত্ব বজায় রেখে পণ্য ক্রয়-বিক্রয়ের জন্য অনুরোধ করা হয়। প্রতিটি নিত্য প্রয়োজনীয় পণ্যের যথেষ্ট মজুদ ও সরবরাহ আছে বলে জানান , জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মানস চন্দ্র দাস। ফলে আতঙ্কিত হয়ে ভোক্তা সাধারণকে অতিরিক্ত পণ্য ক্রয় না করতে ও ব্যবসায়ীদেরকে কারসাজি করে পণ্যের মূল্য বৃদ্ধি না করতে অনুরোধ করা হয়। অন্যথায় কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সতর্ক করা হয়। এছাড়া জনস্বার্থে প্রশাসনের এ বাজার মনিটরিং বরাবরের ন্যায় অব্যাহত থাকবে বলে জানানো হয়। থানা পুলিশের একটি টিম এ কাজে সার্বিক সহযোগিতা করেন।
, || - ||
দশমিনায় অতিরিক্ত দামে পণ্য বিক্রি করায় মোবাইল কোর্টে জরিমানা
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।
Please follow and like us: