, || - ||

দশমিনায় ইউনিয়ন ছাত্র লীগের নতুন কমিটি ঘোষনা।

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

পটুয়াখালীর দশমিনা উপজেলা রনগোপালদী ইউনিয়ন ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। পূর্বের কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় এক বছর মেয়াদী নতুুন কমিটির অনুমোদন দেন উপজেলা কমিটি। এতে মিঠুন চন্দ্র
শীল কে সভাপতি ও মোঃ জয় হাওলাদার কে সাধারণ সম্পাদক করা হয়। শুক্রবার রাতে দশমিনা উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরিফ হোসেন সবুুজ ( মহল্লাদার) ও সাধারণ সম্পাদক হাসান সেরনিয়াবাদ’র স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রনগোপালদী ইউনিয়ন ছাত্রলীগের কমিটির মেয়াদ উত্তীর্ন হওয়ায় বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল এবং আগামী এক বছরের জন্য সম্মেলন এর মাধ্যমে নতুন কমিটি অনুমোদন দেয়া হল।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরিফ হোসেন সবুজ ( মহল্লাদার) ও সাধরণ সম্পাদক হাসান সেরনিয়াবাদ জানান, মেয়াদ উত্তীর্ন হওয়ার কারণে পূর্বের কমিটিকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সাথে আগামী এক বছরের জন্য নতুন কমিটি সম্মলনের মাধ্যমে ঘোষণা দিয়েছি। এটি সকলের সিদ্ধান্তের আলোকেই করা হয়েছে।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এড্যা, উত্তম কুমার কর্মকার, সাংগঠনিক সম্পাদক দশমিনা উপজেলা আ`মিলীগ, বিশেষ অতিথি জাকির হোসেন ভিট্রো,জেলা পরিষদের সদস্য।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ আরিফ হোসেন সবুজ ( মহল্লাদার) ।

প্রধান বক্তা হাসান সেরনিয়াবাদ সাধারন সম্পাদক দশমিনা উপজেলা ছাত্রলীগ ।

Please follow and like us: