, || - ||

দশমিনা প্রশাসনের উদ্যোগে আশ্রায়ণ প্রকল্প কর্মহীন ৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।
করোনাকালীন সময়ে দ্বিতীয় ধাপের লগডাউন থাকার কারণে দশমিনা উপজেলা আলীপুরা ইউনিয়নের আশ্রয়ন প্রকল্প  কর্মহীন ও হতদরিদ্র অর্ধ শতাধিক পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ বিকাল ৪ ঘটিকার সময় পশ্চিম আলীপুরা আশ্রয়ণ প্রকল্পে উপজেলা নির্বাহী অফিসার মোঃ আল-আমিন ও উপজেলা (ভূমি ) কর্মকর্তা মোঃ আবদুল কাইয়ূম এর ব্যাক্তিগত উদ্যোগে এ ঈদ সামগ্রী বিতরণ করেন। করোনাকালে কর্মহীন হয়ে পড়ে থাকা পরিবারগুলো যাতে তাদের পরিবার পরিজন নিয়ে ঈদ উদযাপন করতে পারে সে লক্ষ্যে প্রত্যেক পরিবারের মাঝে চাউল ৫ কেজি, দুধ ১ প্যাকেট, চিনি ১ কেজি, ১ প্যাকেট সেমাই সামগ্রী তুলে দেন।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আল-আমিন এ প্রতিবেদককে জানান, লগডাইনের কারনে কর্মহীন হয়ে পরে থাকা অসহায় আশ্রয়ণ প্রকল্প থাকা ৫০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয় । এবং ঈদে আগ মূহুর্তো এ ঈদ সামগ্রী বিতরণ চলমান থাকবে। ঈদসামগ্রী বিতরণ কালে
এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন ।
Please follow and like us: