, || - ||

দশম জাতীয় সংসদ আঃলীগের কপালে কলঙ্কের তিলক হয়ে থাকবে- আবু হাসান টিপু

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- প্রেস বিজ্ঞপ্তি।

প্রেস বিজ্ঞপ্তিঃ-  বিপ্লবী ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য ও বাম গণতান্ত্রিক জোট এর কেন্দ্রীয় নেতা জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে অনির্বাচিত ব্যাক্তিদের দ্বারা পরিচালিত সরকার ও এই সরকারের সীমাহীন দূর্নিতি-লুটপাট, বিরোধী রাজনৈতিকদের উপর দমন-পিড়ন, জনগনের ভাত ও ভোটের অধিকার হরণ
দেশের ইতিহাসের কালো অধ্যায়ে ইতোমধ্যেই স্থান করে নিয়েছে। আর তাই দশম জাতীয় সংসদ আগামী দিনে আওয়ামী লীগের কপালে কলঙ্কের তিলক হয়ে থাকবে।

তিনি বলেন, বিশ্ব ইতিহাসে কোন স্বৈরশাসকই তার ক্ষমতাকে চীরস্থায়ী করতে পারেনি অতএব বাংলাদেশের ইতিহাসেও আওয়ামী লীগই শেষ কথা হতে পারেনা। বরং গত ৫ জানুয়ারীর প্রতিদ্বন্দ্বিতাহীন পাতানো নির্বাচন ও মেন্ডেট বিহিন সরকারের গত পাঁচ বছরের সকল অন্যায় ও দুর্নীতি-লুটপাটের জন্য এ সরকারকে অবিলম্বেই বিচারের কাঠগড়ায় দাড়াতে হবে, এবং উপর থেকে নিচ পর্যন্ত নিশ্চয় কোন অপরাধীরই শেষ রক্ষা হবেনা। দেশবাসীকে গত ৫ জানুয়ারীর নির্বাচনের মতো আর কোন ধোকা দিয়ে বোকা বানিয়ে রাখা যাবেনা।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৪ আসনে বিপ্লবী ওয়ার্কার্স পার্টি মনোনীত প্রার্থী জননেতা কমরেড মাহমুদ হোসেন এর নির্বাচনী প্রচারণার অংশ হিসাবে হাজীগঞ্জ বাজার এলাকাতে ২৫ অক্টোবর বৃহস্প্রতিবার গণসংযোগকালে আবু হাসান টিপু এসব কথা বলেন।

বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নির্বাচনী প্রতিক কোদাল মার্কায় ভোট দেওয়ার আহবান করে গণসংযোগ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা কমিটির অন্যতমনেতা কমরেড মোক্তার হোসেন, বিপ্লবী গার্মেন্টস শ্রমিক সংহতির নারায়ণগঞ্জ জেলা সাংগঠনিক সম্পাদক খোকন রাজ, শ্রসিকনেতা সামসুজ্জামান বাবর, পদচিহ্ন সাংস্কৃতিক প্রাঙ্গনের সদস্য সচিব রিপন পারভেজ প্রমূখ।

Please follow and like us: