বৃহস্পতিবার , ১১ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৪শে জিলহজ, ১৪৪৭ হিজরি

দাখিল ২০০১ ব্যাচ’র শিক্ষার্থীদের উদ্যোগে মির্জার বাজার মাদ্রাসার নয় শিক্ষককে বিদায় সংবর্ধনা 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।
ছাগলনাইয়ার ঐতিহ্যবাহী মির্জার বাজার ইসলামিয়া দাখিল মাদরাসার অবসরপ্রাপ্ত ৫ জন শিক্ষক ও ৪ জন শিক্ষককে বদলি জনিত বিদায় সংবর্ধনা প্রদান করেছে উক্ত মাদ্রাসার দাখিল ২০০১ ব্যাচ’র শিক্ষার্থীরা। সংবর্ধিত শিক্ষকরা হলেন- মাওঃ আবদুল কুদ্দুস, মাওঃ বজলুর রহমান, মাওঃ আবু জাফর, মোঃ সাহাব উদ্দিন, আবদুল মালেক পাটোয়ারী, মাওঃ মোহাম্মদ উল্যাহ, মাওঃ আরিফুর রহমান, মাওঃ আব্দুল মান্নান ও শরীফুল ইসলাম। গতকাল রবিবার (৭ সেপ্টম্বর) মাদ্রাসা মিলনায়তনে সুপার মাওঃ মোঃ মোস্তফা মজুমদার’র সভাপতিত্বে ও ২০০১ ব্যাচ’র শিক্ষার্থী মুফতি আবদুল হান্নান ও আতিক চৌধুরীর যৌথ সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য প্রদান করেন মাদ্রাসার সহ-সুপার মাওঃ মোঃ বিল্লাল হোসেন ও সাবেক শিক্ষার্থী সাংবাদিক মাসুম বিল্লাহ ভূঁইয়া। অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক, শিক্ষার্থীসহ সংবর্ধনা প্রদান অনুষ্ঠানের আয়োজক ২০০১ ব্যাচের শিক্ষার্থী মহি উদ্দিন, মোঃ জামাল উদ্দিন, মোঃ কেফায়েত উল্লাহ, মোঃ রহিম উদ্দিন, একরামুল হক রিপন, সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।
Please follow and like us: