কাজী ইফতেখারুল আলম:- দাগনভূঁঞায় জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ-২০১৮ উপলক্ষে আয়োজিত দুই দিনব্যাপী বিজ্ঞান মেলা ও বিজ্ঞান অলিম্পিয়াড
মঙ্গলবার বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে।
মঙ্গলবার বিকালে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয়েছে।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দাগনভূঁঞা উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁঞার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস-চেয়ারম্যন জয়নাল আবদীন মামুন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আজিজুল হকের সঞ্চালনায় বক্তব্য রাখেন,উপজেলা কৃষি মোঃ হুজ্জাতুল ইসলাম,উপজেলা প্রকৌশলী সৌরভ দাস,উপজেলা শিক্ষা কর্মকর্তা এমকে ইমাম উদ্দিন প্রমুখ।
মেলায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের স্টলের মধ্যো জুনিয়ার গ্রুপে ১ম হয়েছে দাগনভূঁঞা বালিকা উচ্চ বিদ্যালয়,২য় আতাতুর্ক উচ্চ বিদ্যালয়,৩য় হয়েছে বাতশিরি উচ্চ বিদ্যালয়। সিনিয়র গ্রুপে ইকবাল মেমোরিয়াল কলেজ।
এছাড়াও অলিম্পিয়াডে ১ম,২য় ও ৩য় হয়েছে ইকবাল মেমোরিয়াল কলেজের শামছুন নাহার রিয়া,ফারজানা আক্তার,মেহেরাব হোসেন অভি।
উপস্থিত বক্তব্যয় ক’গ্রুপে ১ম হয়েছে আতাতুর্ক উচ্চ বিদ্যালয়ের মহিরুন নাহার,২য় হয়েছে বালিকা উচ্চ বিদ্যালয়ের জুলি আক্তার, ৩য় হয়েছে কেএমসি উচ্চ বিদ্যালয়ের জান্নাতুন সাবরিনা।
অপরদিকে খ’গ্রুপে ১ম,২য় ও ৩য় হয়েছে ইকবাল মেমোরিয়াল কলেজের তৌফিকুুল ইসলাম,মেহেরাব হোসেন অভি,জিয়াউল হায়দার।
Please follow and like us: