সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

দাগনভূঁঞায় বর্নাঢ্য আয়োজনে বাংলাদেশের খবর পত্রিকার বর্ষপূর্তি পালিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

 

দাগনভূঁঞা প্রতিনিধি:
দাগনভূঁঞায় বর্নাঢ্য আয়োজনে দৈনিক বাংলাদেশের খবর পত্রিকার ৩য় বর্ষপূর্তি উদযাপন গত শনিবার বিকালে দাগনভূঁঞা প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
দাগনভূঁঞা প্রেসক্লাব সভাপতি সৈয়দ ইয়াছিন সুমনের সভাপতিত্বে ও বাংলাদেশের খবর পত্রিকার প্রতিনিধি কাজী ইফতেখারুল আলমের সঞ্চালনায় এতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন দাগনভূঁঞা পৌর মেয়র ওমর ফারুক খাঁন, থানার অফিসার ইনচার্জ আবুল কালাম আজাদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোঃ ইমাম হাছান কচি, দক্ষিক নেয়াজপুর মকবুল আহাম্মদ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিবি আয়েশা, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মারুফ, প্রেসক্লাব সাবেক সভাপতির এম এ তাহের পন্ডিত, সাবেক সাধারণ সম্পাদক আলমগীর ননী, সহ-সভাপতি রহিম উল্যাহ বাবুল, অনলাইন আজকের সময় সম্পাদক এম শরীফ ভূঁঞা, মানবাধিকার নেতা মহিন উদ্দিন মধু প্রমুখ।

এছাড়াও অনুষ্ঠানে দৈনিক সচিত্র নোয়াখালী প্রতিনিধি দেওয়ান মোঃ ইকবাল, আলোকিত সময় প্রতিনিধি জুলফিকার আলম, সাপ্তাহিক ফেনীর প্রতিক্রিয়া প্রতিনিধি সাইফুদ্দিন মিঠু, মাতৃছায়া প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, সাপ্তাহিক ফেনীর প্রত্যয় প্রতিনিধি নাজমুল হক উপস্থিত ছিলেন।

শেষে অতিথি বৃন্দ কেক কেটে ৩য় বর্ষপূর্তি উদযাপন করে।

Please follow and like us: