দাগনভূঞা প্রতিনিধি:
দাগনভূঁঞা উপজেলায় ২০১৭-১৮ অর্থ বছরের রাজস্ব তহবিলের আওতায় স্থাপিত প্রদর্শনীর বারি বিটি(বেসিলাস থুরেনজেনসিস) বেগুন-৪ কৃষক মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
সোমবার(১৬ এপ্রিল) বিকালে দাগনভূঁঞা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে পৌরসভার শ্রীধরপুর গ্রামে আবদুল আউয়াল কাউন্সিলর বাড়ির দরজার মাঠে দাগনভূঁঞা পৌরসভার সাবেক পৌর কাউন্সিলর আবদুল আউয়ালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ কর্মকর্তা কৃষিবিদ মোসারফ হোসেন খাঁন।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকতা কৃষিবিদ মোঃ রাফিউল ইসলাম, উপ সহকারি উদ্ভিদ সংরক্ষন কর্মকর্তা মোঃ জামাল হোসেন।
উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ আবদুল্লাহ আল মারুফের পরিচালনা বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ নিজাম উদ্দিন,সামছুল আলম,জাকের হোসেন,মোঃ সফিক উল্ল্যাহ,শরিফুর রহমান,প্রদর্শনীর চাষী শেখ ফরিদ প্রমুখ।
এ সময় প্রায় শতাধিক কৃষান কৃষানী সহ সমাজের গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে বারি বিটি বেগুন-৪ (কাজলা) জাতের প্রদর্শনীটি পরিদর্শন করেন কৃষি কর্মকর্তাগন।
Please follow and like us: