সোমবার , ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ৭ই জিলহজ, ১৪৪৭ হিজরি

দাগনভূঁঞায় ১ হাজার চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নজরুল ইসলাম চৌধুরী, জেলা করেসপন্ডেন্ট,ফেনী।

 

দাগনভূঁঞা প্রতিনিধি:
ফেনীর দাগনভূঁঞায় বিনামূল্য চোখের ছানি অপারেশন চিকিৎসা প্রদান ও ঔষধ বিতরণ সোমবার সকালে ডাঃ শাহ আলম চক্ষু হসপিটালে মানবকল্যান সোসাইটি ফেনী জেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দাগনভূঁঞা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা।

সোসাইটির চেয়ারম্যান দেলোয়ার হোসেন বাহারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আব্দুর রহমান।

মানবকল্যান সোসাইটি দাগনভূঁঞা শাখার সাধারণ সম্পাদক নাজমুল হকের সঞ্চালনায় সংগঠনের ভাইস-চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা অধ্যাপক মোস্তফা কামাল, ফেনী ইউনিভার্সিটির লেকচারার ও সংগঠনের উপদেষ্টা হাসান আহামেদ, ইকবাল মেমোরিয়াল সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক রুহুল আমিন, ফাজিলেরঘাট উচ্চ বিদ্যালয়ের শিক্ষিকা রোজি আক্তার, ফেনী শহর শাখার সভাপতি গাজী মাইনুল হাসান রুবেল, সহ-সভাপতি রাসেল মাহমুদ, ইয়াকুবপুর ইউনিয়ন সভাপতি আবু হাসনাত মহন, পূর্বচন্দ্রপুর ইউনিয়ন সভাপতি মজিবুল হক, রাজাপুর ইউনিয়ন সভাপতি ডাঃ এম এ ছাদেক প্রমুখ।
অনুষ্ঠানে একহাজার চক্ষু রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।

Please follow and like us: