দাগনভূঁঞা প্রতিনিধি:-
দাগনভূঁঞা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে অভিভাবক সমাবেশ-২০১৮ শনিবার সকালে বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ফেনী-২ আসনের সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। বাশার গ্রুপের চেয়ারম্যান ও বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি আবুল বাশারের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন,উপজেলা চেয়ারম্যান দিদারুল কবির রতন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঁঞা,উপজেলা ভাইস-চেয়ারম্যন জয়নাল আবদীন মামুন,দাগনভূঁঞা পৌর মেয়র ওমর ফারুক খাঁন,রামনগর ইউপি চেয়ারম্যান মাস্টার কামাল উদ্দিন,দাগনভূঁঞা থানা অফিসার্স ইনসার্চ আবুল কালাম আজাদ। সহকারী শিক্ষক শিখা সেন গুপ্তার সঞ্চালনায় বক্তব্য রাখেন,বিদ্যালয় পরিচালনা পর্ষদের সদস্য আবু নাছের চৌধুরী আসিফ,কামরুল ইসলাম ক্লাইভ,অভিবাবক আবুল কালাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন,বিদ্যালয়ের প্রধান শিক্ষক জসিম উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন,ফেনী মেড়েল থানা ওসি রাশেদ খান চৌধুরী ,জেলা পরিষদ সদস্য ছালেহ আহাম্মদ হায়দার,সিন্দুরপুর ইউপি চেয়ারম্যান নুরনবী,রাজাপুর ইউপি চেয়ারম্যান কাশেদুল হক বাবর,পূর্বচন্দ্রপুর ইউপি চেয়ারম্যান মাসুদ রায়হান,ইয়াকুবপুর ইউপি চেয়ারম্যান আবুল ফোরকান বুলবুল, দাগনভূঁঞা সদর ইউপি চেয়ারম্যান বেলায়েত হোসেন স্বপন,মাতুভূঁঞা ইউপি চেয়ারম্যান আব্দুল্লা আল মামুন,জায়লস্কর ইউপি চেয়ারম্যান মামুনুর রশীদ মিলন।