সংবাদ বিজ্ঞপ্তিঃ
স্বেচ্ছেসেবী সংগঠন হেডমাস্টার ফারুক ভূঞা মেমোরিয়াল ফাউন্ডেশনের আয়োজনে রামনগর কেএমসি (র:) উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মরহুম মোহাম্মদ ফারুক ভূঞা’র ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দাগনভূঞা প্রেসক্লাব মিলনায়তনে গতকাল বিকেলে স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক সাংবাদিক এম শরীফ ভূঞা’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ফেনী প্রেসক্লাব সভাপতি আজাদ মালদার। ফাউন্ডেশনের উপদেষ্টা আবদুল্যাহ আল মারুফের সঞ্চালনায় বক্তব্য রাখেন সাবেক শিক্ষা কর্মকর্তা আতাউর রহমান, দাগনভূঞা প্রেসক্লাবের সাবেক সভাপতি এম এ তাহের, সাবেক সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, অগ্রণী ব্যাংক ব্যবস্থাপক হাফিজ উদ্দিন ভূঁঞা, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জহিরুল আলম, প্রেসক্লাবের সাবেক সহ-সাধারণ সম্পাদক এম এম রহমান সোহেল, কোষাধ্যক্ষ কাজী ইফতেখারুল আলম, সদস্য দেওয়ান মোহাম্মদ ইকবাল, নাজমুল ইসলাম, মো: সাইফ উদ্দিন মিঠু, ফাউন্ডেশনের সদস্য রিদওয়ান ইসলাম সজীব প্রমুখ।
শেষে মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজান করেন।