বুধবার , ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১১ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দাগনভূঞা উপজেলা পরিষদের অর্থায়নে ভুট্টা বীজ বিতরণ

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মোহাম্মদ ইমন মিয়া, বাঙ্গরা,কুমিল্লা করেসপন্ডেন্ট।
দাগনভূঞা প্রতিনিধি:-
দাগনভূঞা উপজেলা পরিষদের অর্থায়নে ভুট্টা বীজ বিতরণ অনুষ্ঠান রবিবার বিকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়।
 
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হুজ্জাতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ভূঞাঁ ।
উপ-সহকারি কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মারুফের পরিচালনা  অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদ হোসেন,১নং সিন্দুর পুর ইউনিয়নের কৃষকলীগের সভাপতি ছালেহ আহাম্মদ, উপ-সহকারি উদ্ভিদ সংরক্ষন অফিসার জামাল হোসেন, উপ-সহকারি কৃষি কর্মকর্তা, আমির হোসেন,নিজাম উদ্দিন,রনী মজুমদার, প্রমুখ।
উপজেলা পরিষদের বার্ষিক উন্নয়ন তহবিল হতে বরাদ্দকৃত অর্থ দ্বারা উপজেলার প্রত্যেকটি ইউনিয়নে ভুট্টা চাষ সম্প্রসারণে লক্ষে ১৫০  জন কৃষক কৃষাণিদের মাঝে ২ কেজি হারে ভুট্রার বীজ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সহকারি কৃষি সম্প্রসারণ কর্মকর্তা নির্রমল চন্দ্র সূত্রধর ।
Please follow and like us: