ছাগলনাইয়ার দারোগারহাট আবুল কাসেম ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডির অভিভাবক সদস্য
পদে নির্বাচন সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার (১০ আগস্ট) সকাল ১০ ঘটিকা হতে বিকাল ৪ ঘটিকা পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে ভোট প্রদানের মধ্যদিয়ে ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করেন। এ নির্বাচনে দাখিল স্তরে মোট চারজন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করে আলমগীর হোসাইন ৯১ ভোট পেয়ে প্রথম ও সাইফুল ইসলাম ৮৬ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেন। তাদের নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মোঃ জসিম উদ্দিন ৭৩ ভোট ও মইন উদ্দিন ৩৪ ভোট পায়। এছাড়াও ইবতেদায়ী স্তরে দুইজন প্রার্থীর মাঝে মোঃ বেলায়েত হোসেন ৬৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী আনোয়ার হোসেন ৪৫ ভোট পায়। অপরদিকে, সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে বিনা প্রতিদ্বন্দ্বীতায় ঝর্ণা আক্তার নির্বাচিত হয়। এ বিষয়ে দারোগারহাট আবুল কাসেম ইসলামিয়া আলিম মাদ্রাসার গভর্নিং বডি নির্বাচনের প্রিজাইজিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মুহাঃ গোলাম কিবরিয়া জানান, অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্যদিয়ে ভোটারগণ তাদের পছন্দের প্রার্থীদের নির্বাচিত করেছেন। তিনি জানান, দাখিল স্তরে মোট ১৫৮ জন ও ইবতেদায়ী স্তরে মোট ১১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
Please follow and like us: