আব্দুল আজিজ, হিলি (দিনাজপুর) প্রতিনিধি।
দিনাজপুরের নবাবগঞ্জের সরকার ঘোষিত জাতীয় উদ্দ্যানের আশুরার বিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছেন উপজেলা নির্বাহী অফিসার মশিউর রহমান।
আজ রবিবার দুপুরে নির্বাহী অফিসার এ উচ্ছেদ অভিযান পরিচালনা করে।
এসময় তিনি বলেন আশুরার বিলের পুরাতন ঐতিহ্য ফিরিয়ে আনতে আশুরার বিলে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়েছে। এই উদ্যানটি ৭শ একর জমিতে অবস্থিত। একশ্রেনির লোক দীর্ঘদিন ধরে অবৈধ্য ভাবে বাঁশ, কারেন্ট জাল এবং বাঁধ দিয়ে মাছ ধরার কারনে আশুরার বিলের পানি যাতায়াতের সমস্যা দেখা দেয় এবং জেলেরা অনেক সময় পুকুরের মধ্যে গ্যাস প্রয়োগ করত ফলে ছোট-বড় অনেক মাছ মারা যেত।
বিলটিতে অবৈধ স্থাপনা উচ্ছেদের ফলে উদ্যানটির সৌন্দয্য ফিরিয়ে আসবে পাশাপাশি মাছগুলো স্বাধীন ভাবে চলাফেরা করতে পারবে এবং অল্প সময়ের মধ্যে বেড়ে উঠবে।
Please follow and like us: