সোমবার , ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ || ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২রা জিলকদ, ১৪৪৭ হিজরি

দিনাজপুরের বীরগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৭৮ তম শাখার উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর করেসপন্ডেন্ট।

 দিনাজপুরের বীরগঞ্জে কর্মসংস্থান ব্যাংকের ২৭৮ তম শাখার উদ্বোধন করেন প্রধান অতিথি সাবেক সচিব ও কর্মসংস্থান ব্যাংকের চেয়ারম্যান ড. এ এফ মতিউর রহমান।

২১ মে বুধবার বিকাল ৪ টায় বীরগঞ্জ উপজেলা পরিষদ কার্যালয়ে কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক অরুণ কুমার চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম।

এ সময় অন্যান্যদের মধ্যে বীরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আহমেদ, বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল গফুর, দিনাজপুর জেলা শাখা ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান চৌধুরী, বীরগঞ্জ শাখা ব্যবস্থাপক মোঃ খায়রুল আলম সিদ্দিকী প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন সরকারী কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও গন্যমান্যরা।

Please follow and like us: