, || - ||

দিনাজপুরের শিক্ষা বোর্ডে এইচ এসসি পাশের হার ৯২ দশমিক ৪৩ মেয়েরা এগিয়ে

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- স্পেশাল করেসপন্ডেন্ট, নয়া আলো।

দিনাজপুরের শিক্ষা বোর্ডের এইচএসসির ফলাফলে মেয়েরা এগিয়ে। বোর্ডে পাশের হার ৯২ দশমিক ৪৩ । জিপিএ-৫ পেয়েছে ১৫ হাজার ৩৪৯ জন। রংপুর বিভাগের ৮ জেলা থেকে এবার ১ লাখ ১৩ হাজার ৪৪ জন অংশ নেয়।
এবার দিনাজপুর শিক্ষা বোর্ডে মেয়েদের পাশের হার ৯৪ দশমিক ১০, জিপিএ-৫ পেয়েছে ৮ হাজার ১১৭ জন। ছেলেদের পাশের হার ৯০ দশমিক ৭৪ , জিপিএ ৫ পেয়েছে ৭ হাজার ২৩২ জন। এবার মতভাগ পাশ করেছে এমন কলেজের সংখ্যা ৫৩ টি।

দিনাজপুর ঃ পরীক্ষাথী ২২ হাজার ৬৫৭ জন, পাশের হার ৯২ দশমিক ৫১, পাশ করেছে ২০ হাজার ৯৬০জন , জিপিএ ৫ পেয়েছে ২ হাজার ৮৪৮ জন।

নিলফামারী ঃ পরীক্ষাথী ১২ হাজার ৯৩৩ জন, পাশের হার ৯৩ দশমিক ২৩, পাশ করেছে ১২ হাজার ৫৮ জন , জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৭ জন।

ঠাকুরগাও ঃ পরীক্ষাথী ৯ হাজার ৮১৪ জন, পাশের হার ৯০ দশমিক ৪৬, পাশ করেছে ৮ হাজার ৮৭৮ জন , জিপিএ ৫ পেয়েছে ৯৪৩ জন।

পঞ্চগড় ঃ পরীক্ষাথী ৭ হাজার ২৯৬ জন, পাশের হার ৮৮ দশমিক ৮৩, পাশ করেছে ৬ হাজার ৪৮১ জন , জিপিএ ৫ পেয়েছে ৪০০ জন।

রংপুর ঃ পরীক্ষা অংশ নিয়েছে ২৩ হাজার ৮৭৬ জন, পাশের হার ৯৪ দশমিক ৮৫, পাশ করেছে ২২ হাজার ৬৪৭ জন , জিপিএ ৫ পেয়েছে ৬ হাজার ৭৫ জন।

গাইবান্ধা ঃ পরীক্ষা অংশ নিয়েছে ১৬ হাজার ১৭০ জন, পাশের হার ৯০ দশমিক ৪৮, পাশ করেছে ১৪ হাজার ৬৩১ জন , জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৬৭২ জন।

কুড়িগ্রাম ঃ পরীক্ষা অংশ নিয়েছে ১২ হাজার ৬১৭ জন, পাশের হার ৯১ দশমিক ৬৫, পাশ করেছে ১১ হাজার ৫৬৪ জন , জিপিএ ৫ পেয়েছে ১ হাজার ৬২ জন।

লালমনিরহাট ঃ পরীক্ষা অংশ নিয়েছে ৭ হাজার ৬৮১ জন, পাশের হার ৯৪ দশমিক ৫৮ , পাশ করেছে ৭ হাজার ২৬৫ জন , জিপিএ ৫ পেয়েছে ৬৪৯ জন।

 

গতবছর ২ রা ডিসেম্বর বোর্ডের অধীনে রংপুর বিভাগের ৮ জেলায় শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। এতে ৬৭০টি কলেজ থেকে অংশ নেয় ১লাখ ১৩ হাজার ৪৪ জন পরীক্ষার্থী।

Please follow and like us: