চিত্র সাংবাদিক মরহুম শাহীন হোসেন’র তৃতীয় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত।
৩০ এপ্রিল শনিবার দিনাজপুর প্রেসক্লাব মিলনায়তনে দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বক্সী বাচ্চু । দোয়া ও ইফতার মাহফিলে মরহুম শাহীনের আত্মার শান্তি ও মাগফেরাত কামনা করে দোয়া করেন কোতয়ালি থানা জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ মোস্তাফিজুর রহমান সাব্বির। এর আগে মরহুম শাহিনের কর্মময় জীবন নিয়ে স্মৃতিচারণ করে আলোচনা করেন প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি মাহফুজুল হক আনার, শাহিনের বড়ভাই মোঃ শামীম ও স্বপন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি কঙ্কন কর্মকার, সহ-সাধারণ সম্পাদক রতন সিং, কোষাধক্ষ্য রফিকুল ইসলাম ফুলাল, দিনাজপুর টিভি ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি মনজিল আলম শিমুল,সহ সভাপতি মামুনুর রশিদ মামুন, সাধারণ সম্পাদক আরমান,সহ সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল, কোষাধক্ষ্য সাদিকুল ইসলাম সব্বির, দপ্তর সম্পাদক তাহেরুল ইসলাম শিপলু, প্রচার ও প্রকাশনা সম্পাদক মিজানুর রহমান পাপ্পু, কার্যকরী সদস্য আব্দুস সালাম, নাবিউল ইসলাম দুলু, জাহিদ হাসান অন্তর ও মোঃ রুবেল হোসেন, সাধারণ সদস্য আরিফুল ইসলাম আরিফ। এছাড়া অনুষ্ঠানে বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Please follow and like us: