, || - ||

দিনাজপুরে টাটা গাড়ির গ্রাহকদের নিয়ে “বন্ধু সুরক্ষা” শীর্ষক অনুষ্ঠানের আয়োজন করেছে নিটল মটরস

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

“সাবধানে গাড়ী চালান, একটি দূর্ঘটনা সারা জীবনের কান্না” এই স্লোগানকে সামনে রেখে ২১ অক্টোবর বৃহস্পতিবার বিশ্বখ্যাত টাটা মটরস এবং দেশের পরিবহন জগতের সবচেয়ে জনপ্রিয় নাম নিটল মটরস লিমিটেড দিনাজপুরে তাদের বাণিজ্যিক গাড়ির গ্রাহকদের নিয়ে পর্যটন মোটেল দিনাজপুর এর মিলনায়তনে সর্তকাতর সাথে ব্যাবসা পরিচালনার জন্য “বন্ধু সুরক্ষা” বিশেষ মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন লিটন-নিলয় গ্রুপ এর চেয়ারম্যান আব্দুল মাতলুব আহ্মাদ। মটরস লিমিটেড বর্তমান কোভিড পরিস্থিতিতে কিভাবে সর্তকতার সাথে ব্যবসা পরিচালনা করা যায় তা নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে স্বাস্থ্য সুরক্ষা নিশিচত করার বিষয়টিকে গুরুত্ব প্রদান করা হয়। এছাড়া অর্থনৈতিক মন্দার এই সময়ে গ্রাহকদের সুবিধার জন্য সার্ভিস ও স্পেয়ার পার্টসের উপর নিটল মটরস প্রদত্ত বিশেষ ডিসকাউন্ট এর কথা উল্লেখ করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রুস্তম নাগপুরওয়ালা রিজিওনাল ম্যানেজার, সার্ক, টাটা মটরস লিমিটেড, মাধু প্রকাশ সিং কান্ট্রি হেড, টাটা মটরস, বাংলাদেশ, মোহাম্মদ তানবীর শহীদ সিইও, সেলস এন্ড মার্কেটিং, নিটল মটরস লিমিটেড, দিনাজপুর চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ভাইস প্রেসিডেন্ট জর্জিস আনম, দিনাজপুর জেলা বাস মালিক সমিতির সভাপতি ভবানী শংকর আগরওয়ালা, দিনাজপুর জেলা ট্রাক মালিক সমিতি সভাপতি মোঃ সহিদুল ইসলাম, চাউল কল মালিক সমিতির সভাপতি মোসাদ্দেক হুসাইন।

Please follow and like us: