, || - ||

দিনাজপুরে “৭ নং ওয়ার্ড কাউন্সিলর কাপ” ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর শুভ উদ্বোধন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- মনজিদ আলম শিমুল, দিনাজপুর করেসপন্ডেন্ট ।

৮ অক্টোবর প্রতিবারের ন্যায় এবারও ৬ষ্ঠ বারের মতো ৭ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ রেহাতুল ইসলাম খোকার আয়োজনে ও সার্বিক সহযোগিতায় দিনাজপুর পৌরসভার ৭ নং ওয়ার্ডের মহারাজা স্কুল মাঠ প্রাঙ্গনে বিকেল ৪ টায় “৭নং ওয়াার্ড কাউন্সিলর কাপ” ফুটবল টুর্নামেন্ট-২০২১ এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম। অনুষ্ঠানে গাউসুল আজম চক্ষু হাসপাতালের চক্ষু বিশেষজ্ঞ ডাঃ ইলিয়াস আলী খান এডিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দিনাজপুর জেলা চাল কল মালিক গ্রুপ এর সভাপতি মোঃ মোছাদ্দেক হুসেন, দিনাজপুর ফুটবল এ্যাসোসিয়েশনের সভাপতি গোলাম নবী দুলাল, দিনাজপুর পৌরসভার প্যানেল মেয়র আবু তৈয়ব আলী দুলাল। আমন্ত্রিত অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন মহারাজা গিরিজানাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাসউদ আলম, স্বর্ণকার মালিক সমিতির সভাপতি ও দিনাজপুর শিল্প ও বণিক সমিতির নির্বাহী সদস্য মোঃ মোফাজ্জল হোসেন, ৭ নং ওয়ার্ডের সাবেক কমিশনার মোঃ আনসার আলী প্রমূখ।

৭ নং ওয়ার্ড কাউন্সিলর ফুটবল টুর্নামেন্ট কমিটির আহবায়ক আলহাজ্ব সৈয়দ সপু আহমেদ এবং সদস্য সচিব ও হুমায়ুন কবীর আপেল এর সার্বিক পরিচালনায় ধারা ভাষ্যকারের দায়িত্বে ছিলেন মোঃ রফিক এবং উদ্বোধনী খেলায় বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা দল বিরল উপজেলার কালিয়াগঞ্জ তরুণ সংঘ-কে ২ গোল দিয়ে বিজয় লাভ করে। বীরগঞ্জ উপজেলা ক্রীড়া সংস্থা দল-০২ গোল এবং বিরল উপজেলার কালিয়াগঞ্জ তরুণ সংঘ-০ গোল। উদ্বোধনী খেলার আলোচনায় সঞ্চালনায় ছিলেন জগতপুর কলেজের প্রভাষক মোঃ মাসুদুর রহমান পলাশ।

Please follow and like us: