মঙ্গলবার , ৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ২২শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৭ই জিলকদ, ১৪৪৭ হিজরি

দিনাজপুর সদর আসনের এমপি সাথে ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয় কমিটির নেতৃবৃন্দের মতবিনিময় অনুষ্ঠিত

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- নাজমুল ইসলাম মিলন, দিনাজপুর করেসপন্ডেন্ট।

দিনাজপুর শহরের উওর বালুবাড়ি শাহী মসজিদ মোড় সংলগ্ন মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ে ৪ মে সোমবার সকালে দিনাজপুর-৩ (সদর) আসনের এমপির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ের সভাপতি মোঃ হাফিজুল কাদের লাবু’র সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ের সাধারণ সম্পাদক আসাদুর রহমান ভুইয়া তপন।

মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনাজপুর -৩ (সদর) আসনের জাতীয় সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম বলেন, ১৬১ বছরের ঐতিহ্যবাহী মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয় আমাদের দিনাজপুর জেলাবাসীর গর্ব। স্থানীয় এলাকা ও এর আশেপাশের সহ বিভিন্ন স্থান থেকে আগত রোগীরা এখানে হোমিও চিকিৎসাসেবা নিয়ে থাকন। তিনি বলেন, আমি মহর্ষি ভূবন মোহন হোমিও দাতব্য চিকিৎসালয়ের পাশে থেকে এর উন্নয়নে সার্বিক সহযোগিতা করে যাবো।

হোমিও চিকিৎসালয় কমিটির কোষাধ্যক্ষ সারোয়ারুল হাসান ক্লিপটনের উপস্থাপনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সদস্য ডাঃ ইলিয়াস আলী।

Please follow and like us: