শনিবার , ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৬ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১২ই জিলহজ, ১৪৪৭ হিজরি

দিনাজপুর-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য সাদিক রিয়াজ’কে বিরল প্রেসক্লাবের ফুলেল শুভেচ্ছা 

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- সাদেকুল ইসলাম সুবেল, বিরল,দিনাজপুর করেসপন্ডেন্ট
দিনাজপুর-২ (বিরল- বোচাগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাককে ফুলেল শুভেচছা জানিয়েছে বিরল প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ।
২০ ফেব্রুয়ারি (শুক্রবার) রাতে সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর বিরলে পদার্পণ করলে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে প্রেসক্লাবের সভাপতি আতিউর রহমান ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম এর নেতৃত্বে বিরল প্রেস ক্লাবের পক্ষ হতে নবনির্বাচিত সংসদ সদস্যকে ফুলেল শুভেচছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন বিরল প্রেস ক্লাবের সভাপতি আতিউর রহমান (উত্তরবাংলা), সাধারণ সম্পাদক তাজুল ইসলাম (ভোরের দর্পণ), সহ সাধারন সম্পাদক সাদেকুল ইসলাম (জবাবদিহি), দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম জহির (আলোকিত দিনাজপুর), নির্বাহী মুসলিম হক (বাংলার দূত), সদস্য- লুৎফর রহামান (ঘোষণা), সেলিম রেজা (জনতার খবর), মুরসালিন হোসেন (মাতৃছায়া),  আব্দুল আজিজ (দেশের কন্ঠ), এ বি মাসুম (আমার বাংলা), আবুল কালাম আজাদ (ভোরের চেতনা), মহবুর রহমান (দিনাজপুর এক্সপ্রেস), সাহাজান আলী।
ফুলেল শুভেচ্ছার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জ্ঞাপন করেন নবনির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক।
Please follow and like us: