দিনাজপুর জেলার বিরামপুর পৌরসভার নব নির্বাচিত পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলীর দায়িত্ব গ্রহণের ১৬ দিন পরেই দীর্ঘ ১১ মাস পরে ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতাদি পেলেন পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ। জানা গেছে, দীর্ঘ ১১ মাস যাবৎ বিরামপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ তাদের মাসিক বেতন-ভাতাদি না পেয়ে মানবেতর জীবন-যাপন করে আসছিল। নির্বাচন চলাকালীন নব নির্বাচিত বর্তমান পৌর মেয়র নির্বাচিত হলে পৌরসভার কর্মকর্তা-কর্মচারিদের নিয়মিত মাসিক বেতন-ভাতা প্রদানের প্রতিশ্রুতি দিয়েছিলেন। বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী হিসেবে বিপুল ভোটে নির্বাচিত হয়ে গত ১৪ ফেব্রুয়ারি পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ করেন অধ্যক্ষ আক্কাস আলী।
নির্বাচিত হয়ে প্রতিশ্রুতি মোতাবেক মঙ্গলবার (২ মার্চ) বেলা ৩ টায় পৌরসভার ৫৪ জন স্থায়ী কর্মকর্তা-কর্মচারী সহ অস্থায়ী সকল কর্মকর্তা-কর্মচারীর ফেব্রুয়ারি মাসের বেতন-ভাতা বাবদ মোট ২০ লাখ ৮৫ হাজার টাকা প্রদান করেন। দীর্ঘ ১১ মাস পরে বেতন-ভাতা পেয়ে হাসি ফুটেছে মানবেতর দিন যাপন করে আসা পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের মুখে। পৌরসভা কার্যালয়ে এক আনন্দঘন পরিবেশে দীর্ঘ প্রতিক্ষিত বেতন-ভাতা পেয়ে সকলেই পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলীর জন্য দোয়া ও মঙ্গল কামনা করেছেন। দায়িত্ব গ্রহণের পরপরই পৌর মেয়র কর্তৃক ১১ মাস পরে পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতা প্রদানের বিষয়টি এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছে।
পৌর মেয়র অধ্যক্ষ আক্কাস আলী জানান, বিরামপুর পৌরসভার প্রায় ৭ কোটি ৮৫ লাখ টাকা দেনা নিয়ে গত ১৪ ফেব্রুয়ারি পৌর মেয়রের দায়িত্ব গ্রহণ করেছি। যতই কষ্টসাধ্য হোক না কেন, সততা ও নিষ্ঠার সাথে কর্মকর্তা-কর্মচারীরা পৌরসভার উন্নয়নে কাজ করলে ও পৌর নাগরিকবৃন্দকে সেবা দিলে নিয়মিত তাদের বেতন-ভাতা প্রদানের ব্যবস্থা করা হবে।
, || - ||
দীর্ঘ ১১ মাস পর বেতন-ভাতা পেলেন বিরামপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- মোঃ সামিউল আলম, বিরামপুর,দিনাজপুর করেসপন্ডেন্ট।
Please follow and like us: