, || - ||

দুই যুগ পু‌র্তি উপল‌ক্ষে সিরাজগঞ্জে নাট্যচক্র গ্রুপ থিয়েটারের প্রতিষ্ঠাবার্ষিকী পালন

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- আশরাফুল ইসলাম জয়, স্পেশাল করেসপন্ডেন্ট ।

সিরাজগঞ্জে নাট্যচক্র গ্রুপ থিয়েটারের দুই যুগ পু‌র্তি উপল‌ক্ষে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

বুধবার (১৫ জানুয়ারী) রাত ৯ টার দি‌কে পৌর শহরের রেলগেট কাটাখালি সংলগ্ন নাট্যচক্র নিজস্ব কার্যালয়ে সংগীত অনুষ্ঠান ও কেক কর্তন করে এই প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

নাট্যচক্র গ্রুপ থিয়েটারের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আলীম মন্ডলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ইমরান মুরাদের সঞ্চালনায় কেক কর্তন অনুষ্ঠানে উপ‌স্থিত ছিলেন, সংগঠনটির উপদেষ্টা, ‌মো: ইব্রাহিম হোসেন, নাট্য রাইটার উপদেষ্টা, আহমেদ শরীফ, উপ‌দেষ্টা র‌ফিকুল ইসলাম, নাট্যচক্র গ্রুপ থিয়েটারের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সদস্য স্বপন চন্দ্র দাস, সিরাজগঞ্জ নাট্য ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক ফরিদুল ইসলাম সোহাগ, নাট্যচক্র শিশু কিশোর দলের সভাপতি মনজুরুল আলম রুবেল সাধারণ সম্পাদক জে‌পি উল্লাস, নাট্য চক্র সিরাজগঞ্জ অনলাইন বিষয়ক সম্পাদক শাকিব উৎস প্রমুখ।

Please follow and like us: