পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে ঈদের দ্বিতীয় দিন ৩০জুন ২০২৩ পঞ্চগড় জেলার আহমদনগর ও শালসিড়ি গ্রামের প্রায় দুই সহস্রাধিক মানুষের মাঝে কোরবানির মাংস ও দুপুরের খাবার বিতরণ করে আহমদিয়া মুসলিম জামাতের আন্তর্জাতিক সেবামূলক সংস্থা হিউম্যানিটি ফার্স্ট ।
হিউম্যানিটি ফাস্ট বাংলাদেশের নির্বাহি পরিচালক মুহাম্মদ ইউনুস আলীর উপস্থিতিতে এ কার্যক্রম পরিচালিত হয়। এ সময় আরো উপস্থিত ছিলেন জামেয়া আহমদীয়া বাংলাদেশের প্রিন্সিপাল আলহাজ্জ মোবাশশের উর রহমান । হিউম্যানিটি ফাস্ট বাংলাদেশের নির্বাহি পরিচালক বলেন, গত কয়েক মাস আগে পঞ্চগড়ের আহমদীয়া সদস্যদের ওপর যে ভয়াবহ আক্রমণ, লুটতরাজ ও অগ্নিসংযোগ করা হয়েছে এতে দুই শতাধিক পরিবার মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। ঘটনার পর কয়েক মাস আহমদীয়া জামাতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারদের থাকা-খাওয়ার সব ব্যবস্থা করে। এছাড়া আমাদের সংস্থার পক্ষ থেকেও প্রায় একমাস ক্ষতিগ্রস্থদের খাবারের ব্যবস্থা করা হয়। কিন্তু ঈদুল আজহায় সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের জন্য কোরবানির কোন আয়োজন করা হয়নি। এরই পরিপ্রেক্ষিতে ক্ষতিগ্রস্থদের প্রতি আন্তরিক সমবেদনা জানানোর লক্ষ্যে আমরা কোরবানির মাংস বিতরণ ও সবার জন্য দুপুরের খাবারের আয়োজন করেছি। একার্যক্রমের লক্ষ্যে আজ আমরা ১৬টি গরু এবং ১৬টি খাসি কোরবানি করি। অন্যান্য ধর্মাবল্বীদের মাঝে খাসির মাংস বিতরণ করা হয়।
তিনি আরো বলেন, আহমদিয়া মুসলিম জামাতের আন্তর্জাতিক সেবামূলক সংগঠন হিউম্যানিটি ফার্স্ট-এর মাধ্যমে বিশ্বের বিভিন্ন স্থানে সেবা কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। কোথাও পিপাসার্ত লোকদের বিশুদ্ধ পানি সরবরাহ, আবার কোথাও অন্ধ লোকদের দৃষ্টি উপহার, গৃহহীনদের ঘর বানিয়ে দেয়া, অভুক্তদের মাঝে খাবার বিতরণ এবং শিশুদের শিশু খাদ্য সরবারাহ করে থাকে। এছাড়া বিভিন্ন স্থানে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে খাদ্য বিতরণ, শীতবস্ত্র বিতরণ, রাস্তাঘাট মেরামত ও পরিস্কার পরিচ্ছন্নতা সহ বিভিন্ন সেবামূলক কাজ এ সংগঠন নিয়মিত করে থাকে।
পবিত্র ঈদুল আজহায় ক্ষতিগ্রস্থদের জন্য এমন বিশেষ আয়োজনকে বিভিন্ন গণমাধ্যমকর্মী ও অন্যান্যরা স্বাগত জানিয়েছেন।
রবিবার , ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ || ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ১৩ই জিলহজ, ১৪৪৭ হিজরি
দুই সহস্রাধিক লোকের মাঝে কোরবানির মাংস বিতরণ করলো হিউম্যানিটি ফার্স্ট
প্রকাশিত হয়েছে- প্রকাশ করেছেন- খোরশেদ আলম চৌধুরী, স্পেশাল করেসপন্ডেন্ট।
Please follow and like us: