রবিবার , ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ || ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ - গ্রীষ্মকাল || ২৭শে জিলহজ, ১৪৪৭ হিজরি

দুধ দিয়ে গোসল করে জামায়াত ত্যাগের ঘোষণা

প্রকাশিত হয়েছে-
প্রকাশ করেছেন- কামরুজ্জামান শিমুল, বাগেরহাট জেলা করেসপন্ডেন্ট।
বাগেরহাটের ফকিরহাট উপজেলার ৫ নম্বর বাহিরদিয়া-মানসা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সক্রিয় জামায়াত কর্মী শেখ তারেক দীর্ঘ এক যুগেরও বেশি সময়ের রাজনৈতিক সম্পর্কের ইতি টেনে বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে পদত্যাগ করেছেন।শুক্রবার (১২ জুন) পবিত্র জুম্মার দিন তিনি ব্যতিক্রমী এক পদ্ধতিতে দল ত্যাগের ঘোষণা দেন।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, শেখ তারেক গত ১৪ থেকে ১৫ বছর ধরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ৫ নম্বর ওয়ার্ডের একজন সক্রিয় ও নিবেদিত কর্মী হিসেবে সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন।জুম্মার নামাজের আগে দুধ ও পানি দিয়ে গোসল করে তিনি আনুষ্ঠানিকভাবে দল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।
দল ত্যাগের বিষয়ে শেখ তারেক বলেন,দীর্ঘ ১৪-১৫ বছর আমি বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে যুক্ত ছিলাম। আজ পবিত্র জুম্মার দিনে দুধ-পানি দিয়ে গোসল করে আমি দল থেকে চিরতরে নিজেকে মুক্ত করলাম। এখন থেকে উক্ত দলের কোনো রাজনৈতিক কার্যক্রমের সঙ্গে আমার আর কোনো সম্পর্ক থাকবে না।
তার এই ব্যতিক্রমী দলত্যাগের ঘটনা এলাকায় ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। তবে দীর্ঘদিনের রাজনৈতিক সংগঠন ছাড়ার পেছনে কী কারণ রয়েছে, সে বিষয়ে তিনি বা তার পরিবারের পক্ষ থেকে কোনো সুনির্দিষ্ট বক্তব্য পাওয়া যায়নি।
Please follow and like us: